ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৯:০২ রাত

তাপদাহের মধ্যেই বিকেলের বৃষ্টিতে বগুড়ায় জনজীবনে স্বস্তি

তাপদাহের মধ্যেই বিকেলের বৃষ্টিতে বগুড়ায় জনজীবনে স্বস্তি

স্টাফ রিপোর্টার : টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর অবশেষে কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মিলেছে উত্তরবঙ্গের কেন্দ্র বগুড়ায়। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় ওষ্ঠাগত হয়ে উঠেছিল সাধারণ মানুষের জীবন। তবে আজ বুধবার (৩ জুন) বিকেলে হওয়া হঠাৎ বজ্রসহ বৃষ্টিতে প্রকৃতিতে নেমে এসেছে এক পরম স্বস্তি।

স্থানীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ মে’র পর থেকে বগুড়ায় তাপমাত্রা ক্রমাগত বাড়তির দিকে ছিল। আজ বুধবার (৩ জুন)ও সকাল থেকে রোদের তীব্রতায় দিনভর এক অস্বস্তিকর গরম অনুভূত হয়। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে চড়া রোদ আর ভ্যাপসা গরমে জনজীবন যখন বিপর্যস্ত, ঠিক তখনই বিকেলে আকাশে মেঘের ঘনঘটা দেখা দেয়।

এরপরই শুরু হয় বজ্রসহ স্বস্তির বৃষ্টিপাত। বিকেল সাড়ে ৫টা  থেকে  ৬টা ১৫ মিনিট পর্যন্ত ৪৫ মিনিটে ৮দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর এই বৃষ্টির ছোঁয়ায় মুহূর্তেই তপ্ত আবহাওয়া শীতল হয়ে ওঠে। বৃষ্টির পর বগুড়ার তাপমাত্রা এক লাফে নেমে আসে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে।

আরও পড়ুন

এদিকে কয়েকদিনের অসহ্য গরমের পর বৃষ্টি নামলে অনেকেই বৃষ্টির পানিতে নেমে পড়ে গোসল করা জন্য। দীর্ঘ তাপদাহ ও ভ্যাপসা গরমের পর  হঠাৎ বৃষ্টিতে মানুসের মধ্যে এক ধরণের চঞ্চলতা দেখা গেছে। অনেককে  বাড়ির জানালা বন্ধ করার বদলে  খুলে দিতে দেখা গেছে। তারা বলছেন  তেতে ওঠা  ঘরের ভেতর  শীতল বাসাত ঢুকুক। যদি এতে  বৃষ্টির পানি পড়ে তো পড়ুক।

দীর্ঘদিন ধরে বয়ে চলা তাপদাহে মাঠ-ঘাট শুকিয়ে চৌচির হয়ে পড়েছিল, দুপুরের পর সাধারণ মানুষের ঘরের বাইরে বের হওয়াও দায় হয়ে উঠেছিল। চাতক পাখির মতো সবাই মেঘের পানে চেয়ে অপেক্ষা করছিল একটু বৃষ্টির। বুধবার বিকেলের এই কাঙ্ক্ষিত বৃষ্টি যেন শুধু প্রকৃতিকেই শান্ত করেনি, বরং তীব্র গরমে হাঁপিয়ে ওঠা বগুড়াবাসীর মনেও ফিরিয়ে এনেছে দীর্ঘদিনের চেনা স্বস্তি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাপদাহের মধ্যেই বিকেলের বৃষ্টিতে বগুড়ায় জনজীবনে স্বস্তি

বিশ্ব সাইকেল দিবস আজ

নওগাঁর আত্রাইয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

মাস্টারপ্ল্যান মোতাবেক বগুড়াকে উন্নয়ন করতে হবে: সিটি কর্পোরেশন প্রশাসক

দেশের রিজার্ভ বেড়ে ৩৪.৮২ বিলিয়ন ডলার

শৈলকূপায় দায়িত্বে অবহেলার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক