নওগাঁর ধামইরহাটে বজ্রপাতে কৃষকের দু’টি গাভী মারা গেছে
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ ধামইরহাট উপজেলার কোকিল শল্পী বাজার এলাকার কৃষক মো. ইউনুছুর রহমান ইদু দু’টি গাভী বজ্রপাতে মারা গেছে। আজ বুধবার (৩ জুন) বিকেল আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কোকিল শল্পী বাজারের মৃত আব্দুর রশিদের ছেলে কৃষক মো. ইউনুছুর রহমান তার বাড়ির পাশে উঠানে দুটি গাভী বেঁধে রেখেছিলেন। আজ বুধবার (৩ জুন) বিকেলে আকস্মিক বজ্রপাত ঘটলে গাভী দু’টি ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুনএতে কৃষক ইউনুছুর রহমানের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষক মো. ইউনুছুর রহমান এ ক্ষতি পুষিয়ে নিতে সরকারের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য করুন

_medium_1780493876.jpg)
_medium_1780493539.jpg)





