ভিডিও বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ জুন, ২০২৬, ০৭:৩৩ বিকাল

জামালপুরে মাদারগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জামালপুরে মাদারগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে হুমায়রা নামে বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত হুমায়রা (৪) বালিজুড়ী ইউনিয়নের বীর নাদাগাড়ী এলাকার স্বপন শেখের মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে হুমায়রা ঘরে বসে মোবাইল ফোন দেখছিল। এ সময় তার বাবা-মা ও দাদা-দাদি বাড়ির পাশের জমিতে ধানের কাজ করছিলেন। এক পর্যায়ে খাট থেকে নামার সময় একটি বিষাক্ত সাপ শিশুটির পায়ে কামড় দেয়। পরে সে কান্নাকাটি শুরু করলে তার দাদা কামাল শেখ বাড়িতে আসলে হুমায়রা জানায়, একটি বড় সাপ তার পায়ে কামড় দিয়েছে।

আরও পড়ুন

স্বজনরা প্রথমে তার পায়ে বাঁধন দিয়ে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে শিশুটিকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। হাসপাতালে পৌঁছানোর পর পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে মাদারগঞ্জে সাপের কামড়ে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল গ্রেফতার ৫

আমি না থাকলে ইসরয়েলের অস্তিত্বই থাকতো না: ট্রাম্প

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

গুরুতর অসুস্থ অভিনেতা শেলী

চলন্ত কপোতাক্ষ এক্সপ্রেস থেকে ইঞ্জিন বিচ্ছিন্ন, ওয়েম্যান আহত