ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৬:০২ বিকাল

হাম : আরও ৬ শিশুর মৃত্যু

সংগৃহীত,হাম : আরও ৬ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৩৪ জন। মঙ্গলবার (২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৫৯৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫০৪ জন।

আরও পড়ুন

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ৯ হাজার ১৩৬ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ৭৩ হাজার ৩৬২ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৮ জন ও আক্রান্ত ৪০ হাজার ৮৭৮ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ ২ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম : আরও ৬ শিশুর মৃত্যু

নরসিংদীতে ইজিবাইকচালক কিশোরের মরদেহ উদ্ধার

আমরা অবৈধ পুশইন ও পুশব্যাকের বিপক্ষে : স্বরাষ্ট্রমন্ত্রী

জগন্নাথপুরে বিদ্যুতায়িত হয়ে বৃদ্ধের মৃত্যু

সবাই হাসিমুখে বের হচ্ছে, এটাই সবচেয়ে বড় পাওয়া: নাবিলা

আদালতের বাইরে আসামির কথা বলা ও প্রচার নিয়ে কড়া নির্দেশনা