জিলহজের শেষভাগে খামেনির জানাজা-দাফন, তেহরানের প্রস্তুতি ২ কোটি মানুষের জন্য
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র জানাজা ও দাফন সম্ভবত জিলহজের শেষভাগ ও মহররমের শুরুতে, অর্থাৎ প্রায় দুই সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। এ তথ্য জানিয়েছেন তেহরান মিউনিসিপ্যালিটির সাংস্কৃতিক ও সামাজিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ আমিন তাভাকোলিজাদেহ।
তিনি জানান, দাফনের আগে তিন দিনের শোক মিছিল আয়োজন করা হবে। জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা তেহরানে অন্তত ২৪ ঘণ্টা চলবে এবং এতে দেড় থেকে দুই কোটির বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তেহরানের পাশাপাশি কোম ও মাশহাদ-এও জানাজা অনুষ্ঠিত হবে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী খামেনিকে মাশহাদের ইমাম রেজা মাজার-এ দাফন করা হবে।
তাভাকোলিজাদেহ জানান, পাকিস্তান, আফগানিস্তান, ভারত, বাংলাদেশ ও কাশ্মীরসহ বিভিন্ন অঞ্চল থেকে শোকাহত মানুষ ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেন।
উল্লেখ্য, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি তেহরানে ইসরায়েলি ও মার্কিন হামলায় নিহত হন খামেনি। ১৯৮৯ সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি-র মৃত্যুর পর তিনি ইরানের দ্বিতীয় সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেন এবং টানা ৩৬ বছর ৬ মাস সেই পদে ছিলেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171098