ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৮:৫৪ রাত

দই বিফ রান্নার রেসিপি

দই বিফ রান্নার রেসিপি

বাঙালির রসনাবিলাসে গরুর মাংসের কদর সবসময়ই তুঙ্গে। যেকোনো উৎসব কিংবা ঘরোয়া আড্ডায় পাতে গরুর মাংসের একটি সুস্বাদু পদ না থাকলে যেন আয়োজনটাই অসম্পূর্ণ থেকে যায়। সাধারণত আমরা বাড়িতে মাংস ভুনা বা আলু দিয়ে ঝোল রান্না করতেই বেশি অভ্যস্ত।

কিন্তু মাঝে মাঝে স্বাদে ভিন্নতা আনতে এবং খাবারের টেবিলে আভিজাত্যের ছোঁয়া দিতে দই বিফ হতে পারে আপনার সেরা পছন্দ। টক দই আর বাদামের মিশ্রণে তৈরি এই পদটি যেমন পুষ্টিকর, তেমনি এর গ্রেভির স্বাদ মুখে লেগে থাকার মতো। সাদা ভাত, সুগন্ধি পোলাও, ভুনা খিচুড়ি কিংবা গরম গরম নরম পরোটা—সবকিছুর সাথেই এই দই বিফ চমৎকার মানিয়ে যায়। অত্যন্ত সহজ উপায়ে কীভাবে বাড়িতেই তৈরি করবেন রেস্তোরাঁ স্টাইলের দই বিফ, আজ জানানো হলো সেই রেসিপি।

প্রয়োজনীয় উপকরণ

সুস্বাদু এই পদটি তৈরি করতে আপনার হাতের কাছে নিচের উপকরণগুলো থাকতে হবে:

হাড় ছাড়া গরুর মাংস: আধা কেজি

ফেটানো টক দই: আধা কাপ

তেল: পরিমাণমতো

আদা-রসুন বাটা: ১ টেবিল চামচ

আরও পড়ুন

লবণ: স্বাদমতো

পেঁয়াজ: ২টি

মাংসের মসলা: ২ চা চামচ

দারুচিনি ও এলাচি: কয়েকটি

কাজুবাদাম ও কাঠবাদাম: ৭-৮টি।

যেভাবে তৈরি করবেন

মাংসের সঙ্গে মেরিনেশনের সব মসলা ও অর্ধেক টক দই মিশিয়ে আধা ঘণ্টা মেরিনেট করে রাখুন। পেঁয়াজ ভেজে তার সঙ্গে আদা, রসুন এবং দুই ধরনের বাদাম সামান্য পানি দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন। রান্নার হাঁড়িতে তেল গরম করে ফোড়নের মসলাগুলো দিয়ে মেরিনেট করা মাংস ৫-৮ মিনিট কষিয়ে নিন। এরপর বাদাম ও পেঁয়াজের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। দেড় কাপ গরম পানি দিয়ে দিন। মাঝারি আঁচে মাংস নরম হওয়া পর্যন্ত রান্না করুন। মাংস নরম হয়ে তেল ভেসে উঠলে বাকি টক দইটুকু মিশিয়ে আরও ২-৩ মিনিট অল্প আঁচে দমে রেখে নামিয়ে নিন। এরপর নামিয়ে পরিবেশন করুন সুস্বাদু দই বিফ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দই বিফ রান্নার রেসিপি

আগামী সপ্তাহেই ইরানের সঙ্গে চুক্তির আশা ট্রাম্পের

বগুড়ার ধুনটে শালিস বৈঠকে হামলা চালিয়ে জমি বেদখলের চেষ্টার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু স্বামীসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

কাঠমাণ্ডুতে ১৫ বাংলাদেশি গ্রেপ্তার

চামড়ার বাজারে ‘লাম্পিস্কিন’ তকমা! লোকসানের মুখে দিনাজপুরের মৌসুমি ব্যবসায়ীরা