ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৩:৫৯ দুপুর

ইরানের পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে : আইএইএ প্রধান

ইরানের পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে : আইএইএ প্রধান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক প্রযুক্তি ও সক্ষমতা আগের তুলনায় অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

তিনি বলেন, ২০১৫ সালের পরমাণু চুক্তি স্বাক্ষরের সময়ের তুলনায় এখন ইরান প্রযুক্তিগতভাবে অনেক বেশি অগ্রসর। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য নতুন চুক্তি হবে সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায়। গ্রোসি আরও বলেন, চলমান আলোচনা থেকে যে চুক্তি হতে পারে, সেটি হবে যুদ্ধ-পরবর্তী পরিস্থিতির একটি গুরুত্বপূর্ণ সমঝোতা।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা নিয়ে অনিশ্চয়তার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম সামান্য বেড়েছে। একইসঙ্গে গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি আবার চালু হবে কি না, তা নিয়েও জল্পনা চলছে। মঙ্গলবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম সামান্য বেড়ে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ০৪ ডলারে পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম কিছুটা কমে ৯১ দশমিক ৯৯ ডলারে নেমেছে।

আরও পড়ুন

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতি এখন বৈশ্বিক জ্বালানি বাজারের প্রধান উদ্বেগ হয়ে উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের পারমাণবিক সক্ষমতা আরও শক্তিশালী হয়েছে : আইএইএ প্রধান

কুড়িগ্রাম উলিপুরে বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত এক

মা হারালেন ফুটবলার শিউলি, বাতিল অনুশীলন 

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরে টায়ার চুরির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত ১