ভিডিও মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০২ জুন, ২০২৬, ০৩:৪৬ দুপুর

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : ঊনসত্তরের গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, সাবেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের জানাজা ভোলায় অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) বাদ জোহর ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী-সমর্থক এবং বহু মানুষ অংশগ্রহণ করেন। এরপর কোড়ালিয়া গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

তোফায়েল আহমেদের শ্যালক আলমগীর তালুকদার বলেন, আজ সকালে হেলিকপ্টারে তোফায়েল আহমেদের মরদেহ ভোলায় নিয়ে আসা হয়। জোহরের নামাজ শেষে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার জন্মভূমি ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে তার বাড়িতে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তোফায়েল আহমেদকে তার বাবা-মার পাশেই শায়িত করা হয়েছে। তিনি আরও বলেন, জানাজায় সব রাজনৈতিক দলের নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে, জানাজায় অংশ নিতে দুপুর ১২টার পর থেকে লোকজন স্কুলমাঠে আসতে শুরু করেন। এসময় মাঠের বিভিন্ন স্থানে বসে সবাই তোফায়েল আহমেদের রাজনৈতিক জীবনের সফলতার কথাগুলো আলোচনা করছিলেন। বিশেষ করে, ভোলার প্রতি তোফায়েল আহমেদের যে ভালোবাসা তা তারা অকপটে স্বীকার করে এখানকার উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন স্থানীয়রা।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তোফায়েল আহমেদ

রাঙামাটিতে পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুরে টায়ার চুরির সময় স্থানীয় জনতার গণপিটুনিতে নিহত ১

রংপুরের মিঠাপুকুরে বিষাক্ত এ্যালকোহল পানে চারজনের মৃত্যু

মিনিস্টার-মাইওয়ান গ্রুপের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আদালতের রামিসা হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন মা-বাবা