ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৯:৩৯ রাত

রংপুরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনায় গ্রেফতার ২

রংপুরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনায় গ্রেফতার ২

রংপুর জেলা প্রতিনিধি : অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনায় রংপুর মেট্রোপলিটন ডিবির অভিযানে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১ জুন) বিকেলে রংপুর মহানগরীর তাজহাট থানার মডার্ন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, লালমনিরহাটের আদিতমারী উপজেলার মদনপুর গ্রামের মুকুন্দ রায়ের ছেলে ভূপতি কুমার রায়(২৫) ও কালীগঞ্জ থানার গোরন গ্রামের আফজাল হোসেনের ছেলে আরিফুল ইসলাম আবিরম(২৫)।
ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

তারা দীর্ঘদিন ধরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনা ও সংশ্লিষ্ট আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিল। অভিযানকালে তাদের কাছে থেকে ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১৫টি বিভিন্ন ব্যক্তির নামে নিবন্ধিত ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস সংযুক্ত সিম কার্ড উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন

রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ সাইবার অপরাধ, অনলাইন জুয়া এবং অবৈধ আর্থিক কার্যক্রমের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে অনলাইনে অবৈধ ক্যাসিনো পরিচালনায় গ্রেফতার ২

সাতদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে কার্যক্রম শুরু

১০ দিনে বিআরটিএর ৭৫৮ অভিযান, মামলা ৮১৩

নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সমর্থকদের মিছিলে এনসিপির ধাওয়া

বগুড়ায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

দিল্লীতে বসছে বিজিবি–বিএসএফ সম্মেলন, গুরুত্ব পাবে সীমান্ত হত্যা ও পুশইন বন্ধ