ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৯:০৫ রাত

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে ২টি বাসের ম্যানেজারকে জরিমানা

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে ২টি বাসের ম্যানেজারকে জরিমানা

স্টাফ রিপোর্টার : সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২, ভোক্তা অধিদপ্তর এবং সড়ক পরিবহন অধিদপ্তর কর্তৃক বগুড়া মহানগরের ঠনঠনিয়া ও বনানী বাসস্ট্যান্ডে ২টি যাত্রীবাহী বাসে মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, গত ৩১ মে বিকেলে র‌্যাব-১২, কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদ, এটিসি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অরুপ কুমার দাস এর নেতৃত্বে সিপিএসসি বগুড়া, র‌্যাব-১২ এর একটি অভিযানিক দলের সহযোগিতায় ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

আরও পড়ুন

এসময় অতিরিক্ত ভাড়া নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আরকে ট্রাভেলস এর ম্যানেজার সাকিবাল হাসান (২৬)কে ৫ হাজার টাকা এবং বনানী বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করে সড়ক পরিবহন আইনে সৌহার্দ্য পরিবহন এর সুপার ভাইজার আজিম হোসেন (৩৫)কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কামরুদ্দীন আবসার

বগুড়ায় অতিরিক্ত ভাড়া নেয়ার অপরাধে ২টি বাসের ম্যানেজারকে জরিমানা

নওগাঁর রাণীনগরে ছুরিকাঘাত করে ছিনতাই

জাপানে জিতল বাংলাদেশের নারী হকি দল

নিবন্ধন ও লাইসেন্সের আওতায় আনা হবে রিকশা-অটোরিকশা : ডিএসসিসি প্রশাসক

তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা স্লোগান’, আটক একাধিক নেতাকর্মী