সাতদিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দরে কার্যক্রম শুরু
হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে টানা ৭ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার (১ জুন) সকালে ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্যদিয়ে আমদানি রপ্তানি সকল কার্যক্রম শুরু হয়। বন্দর এলাকায় ব্যবসায়ীদের আনাগোনায় বন্দরে প্রাণ চাঞ্চলাতা দেখা দিয়েছে।
আমদানি-রাপ্তনিকারক গ্রুপের সভপাতি শাখাওয়াত হোসেন শিল্পী বলেন, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়ীদের সিদ্ধান্তে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ৭ দিন বন্ধ রাখা হয়েছিল। আজ সোমবার (১ জুন) সকাল থেকে আবার দুই দেশের মধ্যে আমদানি রপ্তানি শুরু হয়েছে।
আরও পড়ুনএদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনর্চাাজ আরিফুল ইসলাম জানান, ঈদে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
মন্তব্য করুন








