ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৭:৪৫ বিকাল

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে আসিফ (১১) ও সাথী আক্তার (৯) নামে দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কেকুপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ সোমবার (১ জুন) বেলা ১১ টায় নামাজে জানাজা শেষে কেকুপাড়া কবরস্থানে তাদের পাশাপাশি কবরে শায়িত করা হয়।

মৃতরা একই এলাকার মৃত আইজুল ইসলাম নেন্দর ছেলে ও মেয়ে। তারা স্থানীয় একটি মাদরাসাতে (মক্তব) পড়াশোনা করতো। চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

চেয়ারম্যান জানান, আসিফ ও সাথী দিনমজুর মা আছিয়া খাতুনের কাছে থাকতো। রোববার সকালে সন্তানদের বাসায় রেখে কাজে গিয়েছিলেন আছিয়া খাতুন। পরে সন্ধ্যায় কাজ শেষে বাড়িতে ফিরে ছেলেমেয়েকে দেখতে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। পরিবারের সদস্য ও স্থানীয়রাও তাদের সন্ধানে খোঁজাখুঁজি শুরু করেন।

আরও পড়ুন

এক পর্যায়ে স্থানীয়রা রাতে বাড়ির পাশের একটি পুকুরে আসিফের মরদেহ ভেসে থাকতে দেখে। পরে  পুকুরে নেমে আরও খোঁজাখুঁজি চালালে পুকুরের তলানি থেকে সাথীর মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদের মরদেহ বাসায় নিয়ে আসা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ মৃতদের মরদেহ সুরতহাল শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে।

এদিকে স্থানীয়দের ধারণা পুকুরপাড়ে থাকা আম গাছে আম পাড়তে গিয়ে তারা পানিতে পড়ে যেতে পারে।  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, এঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

সন্ধ্যা ৭টার মধ্যে শপিং মল বন্ধের নির্দেশনা

রাজধানীর ধানমন্ডিতে তোফায়েল আহমেদের জানাজা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে নারীর মরদেহ উদ্ধার

দেশ ঘুরে ‘ইত্যাদি’ এবার নরসিংদীতে

গোপালগঞ্জে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত