ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৭:২২ বিকাল

ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার (১ জুন) দুপুরে হোয়াটস অ্যাপে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম।

এর আগে, রোববার (৩১ মে) রাতে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) ও রিপন (২৬)। তাদের সবার বাড়ি ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায়।

আরও পড়ুন

পুলিশ জানায়, রোববার দিবাগত রাত দেড়টার দিকে ডিবি (উত্তর)-এর এসআই মো. জুয়েল মিয়ার নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকা থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়। 

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

সুইচবোর্ড পরিষ্কার করার সহজ উপায়

দক্ষিণ কোরিয়ায় পোষা প্রাণীদের ‘ভিআইপি লাইফস্টাইল’

তারাকান্দায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চট্টগ্রামে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের ইন্তেকাল