ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০৬:৪৮ বিকাল

হৃদয়ে সৈয়দপুর’র সহায়তায় মিশু আক্তারের বিয়ে সম্পন্ন

হৃদয়ে সৈয়দপুর’র সহায়তায় মিশু আক্তারের বিয়ে সম্পন্ন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন হৃদয়ে সৈয়দপুর’র সহায়তায় হতদরিদ্র পরিবারের মেয়ে মিশু আক্তারের বিয়ে পরবর্তী বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার রাতে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে মিশু আক্তারের বিয়ে পরবর্তী বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জানা যায়, গত তিন মাস আগে সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের কলাবাগান এলাকার হতদরিদ্র মিস্টল ইসলামের বড় মেয়ে মিশু আক্তারের বিয়ে হয় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সিংগেরগাড়ী এলাকার নুর মোহাম্মদ তাওহীদের সাথে। কিন্তু টাকার অভাবে মেয়েকে বিদায় দিয়ে শ্বশুরবাড়ি পাঠাতে পারছিলেন না তিনি।

পরবর্তীতে মিস্টল যোগাযোগ করেন হৃদয়ে সৈয়দপুর সংগঠনের কামারপুকুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক জনি সরকারের সাথে। বিষয়টি জানার পর সংগঠনের পক্ষ থেকে আশ্বাস দেয়া হয়। প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল রোববার রাতে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাবে মিশু আক্তারের বিয়ের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ মো. রেজাউল করিম রেজা, এরশাদ হোসেন পাপ্পু, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার, আশরাফুল হক লিপটন, নুর আলম ভরসা, সাবিনা ইয়াসমিন মাশা, ফিরোজ আহমেদ, মনিরা আক্তার মিল্কি, সংগঠনের প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ রুবেল প্রমুখ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদয়ে সৈয়দপুর’র সহায়তায় মিশু আক্তারের বিয়ে সম্পন্ন

গোপনে বিয়ে করলেন ডুয়া লিপা ও ক্যালাম টার্নার

চাঁদপুরে পিটুনিতে আহত বৃদ্ধের মৃত্যু, অভিযুক্ত পলাতক

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় তরুণী নিহত

ছুটি শেষে কেন কাজে মন বসে না?

বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন শূন্যরেখায়