মুন্সিগঞ্জে বিএনপি কার্যালয়সহ বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট
মুন্সিগঞ্জের গজারিয়ায় হোসেন্দী এলাকায় স্থানীয় আধিপত্য ও পূর্ববিরোধের দ্বন্দ্বের জেরে ওয়ার্ড বিএনপির কার্যালয়সহ স্থানীয় নেতা-কর্মীদের অন্তত ১০টি বাড়িঘরে কয়েক দফা হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
আজ সোমবার (১ জুন) দুপুর দুইটার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের চর-বলাকি গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, হোসেন্দী ইউনিয়ন যুবলীগের সাবেক নেতা ও একাধিক মামলার আসামি নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহফুজ প্রধানের বাড়িতে অতর্কিত হামলা চালায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাবেক যুবলীগ নেতা নাজমুল ও মাহফুজ প্রধানের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার সকালে একটি মামলায় হাজিরা দিতে গিয়ে মুন্সিগঞ্জ আদালত প্রাঙ্গণে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি ও উত্তেজনার সৃষ্টি হয়।
আরও পড়ুনপরে তারা এলাকায় ফিরে এলে, যুবলীগ নেতা নাজমুলের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মাহফুজ প্রধানের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলাকারীরা এ সময় বাড়িঘরে ভাঙচুর ও লুট-পাটের পাশাপাশি, ইউনিয়নটির টানবলাকীর ৮ ও ৯ নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ভাঙচুর করে।
বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মিনহাজুল আলম বলেন, এটি কোনও রাজনৈতিক দ্বন্দ্ব নয়। স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। তিনি আরও জানান, বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1780313448.jpg)
_medium_1780312055.jpg)
