ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০২:৫৪ দুপুর

চট্টগ্রামের আবাসিক হোটেলে মিলল সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ

চট্টগ্রামের আবাসিক হোটেলে মিলল সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : চট্টগ্রাম নগরের ফয়েস লেক-চিড়িয়াখানার প্রবেশমুখে অবস্থিত ‘রয়েল পার্ক’ নামের একটি আবাসিক হোটেল থেকে রিপন ও সোনিয়া নামের দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১ জুন) বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

জানা গেছে, নিহত সোনিয়া রিপনের সাবেক স্ত্রী। রবিবার (৩১ মে) রাতে ওই নারী ও পুরুষ রয়েল পার্ক হোটেলে একটি কক্ষ ভাড়া নেন। হোটেলের রেজিস্টার অনুযায়ী নিহত পুরুষের নাম মোহাম্মদ রিপন। তার বাবার নাম মিরাজ আলী এবং মায়ের নাম সাহারা খাতুন। অন্যদিকে, কক্ষ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) থেকে নিহত নারীর নাম সোনিয়া।

আরও পড়ুন

পুলিশ জানায়, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে সিএমপির পশ্চিম বিভাগের উপকমিশনার আলমগীর হোসেন জানান, ফয়েস লেক চিড়িয়াখানার মুখে অবস্থিত আবাসিক হোটেলটি থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা গতরাতে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই হোটেলে উঠেছিলেন। এর আগের রাতেও তারা একই হোটেলে ছিলেন। আমরা তাদের নাম-ঠিকানা সংগ্রহ করেছি। বিস্তারিত তথ্য নেওয়ার চেষ্টা করছি। তিনি আরো বলেন, নিহত সোনিয়া ডেবার পাড় এলাকায় এক বাসায় বুয়ার কাজ করতেন। তিনি রিপনের সাবেক স্ত্রী। রিপন আসকরদীঘি পাড়ে ব্যবসা করতেন বলে প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামের আবাসিক হোটেলে মিলল সাবেক স্বামী-স্ত্রীর মরদেহ

পাল্টা হামলায় মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিলো আইআরজিসি

পদত্যাগপত্রে যা লিখলেন দীপেন দেওয়ান

বগুড়ার নন্দীগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা 

ইসলামী ব্যাংকের গ্রাহকদের মানববন্ধনে পুলিশের লাঠিচার্জে শতাধিক আহত

দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস