ভিডিও সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০১ জুন, ২০২৬, ০২:০৯ দুপুর

বগুড়ার নন্দীগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা 

বগুড়ার নন্দীগ্রামে কলেজছাত্রের আত্মহত্যা, ছবি: দৈনিক করতোয়া।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে গলায় ফাঁস দিয়ে ওমর ফারুক সৌরভ (২৪) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। গতকাল রোববার ভোর রাতে নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় এ ঘটনা ঘটে। সে কলেজপাড়ার শামীম আহম্মেদের (ড্রাইভার) ছেলে। স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা য়ায়, আজ সোমবার ভোর রাত ৩টার দিকে নিজ ঘরের তীরের সঙ্গে লুঙ্গি বেঁধে গলায় ফাঁস দেয় সৌরভ। এসময় তার মা বিষয়টি টের পেয়ে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে প্রতিবেশীদের ডাকেন। পরে প্রতিবেশীদের এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় সৌরভকে দেখতে পান। এরপর তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী ও তার বন্ধুদের ধারনা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। এঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

“ছেঁড়া গেঞ্জি আর ভাঙা সুটকেস” -এক কালজয়ী আদর্শের নাম!

গ্রেপ্তার বিএনপি নেতাকে ছাড়াতে মানিকগঞ্জে থানা ঘেরাও

আ. লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

গোপালগঞ্জে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

শহীদ জিয়াঃ স্বাধীনতার ঘোষক থেকে সফল রাষ্ট্রনায়ক বা অন্য কিছু.........

আলজেরিয়ার বিশ্বকাপ দলে জিদানের ছেলে