ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ৩১ মে, ২০২৬, ০৮:১৮ রাত

দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৩৭৭ শিশু।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হলেও নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এর ফলে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৪৯৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত কারণে এ পর্যন্ত ৫৮৫ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ শিশু হামে আক্রান্ত হয়েছে। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৩২৪ জন। এ সময়ে ১ হাজার ১৮১ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৭৯১ শিশু।

এদিকে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৯৩৬ জনে। এদিকে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৪৯ জন।

এ সময়ের মধ্যে মোট ৫৬ হাজার ৮৮৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে ৫২ হাজার ৮৪১ জন বাড়ি ফিরেছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ডলার প্রতারণা চক্রের ৫ সদস্য গ্রেফতার বিদেশি মুদ্রা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে ১২৪ বোতল ভারতীয় নেশার সিরাপসহ ৩ তরুণ আটক 

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে ১২ কি.মি. তীব্র যানজট

ঠাকুরগাঁওয়ে গ্যাস লাইটার বিস্ফোরণে গৃহবধূর মৃত্যু

পঞ্চগড় সীমান্ত দিয়ে ১০ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র বাধায় আটকা পড়লো শুন্য রেখায়

কুড়িগ্রামের রাজারহাটে তিন দশকের দখলদারিত্বের অবসান