দিনাজপুরের নবাবগঞ্জে খড়ের নিচে গর্ত থাকায় সড়ক দুর্ঘটনা, নিহত ১
নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোছা. তানবিমা আক্তার লিজা (২৫) নামে এক নারী নিহত হয়েছে। আজ রোববার (৩১ মে) দুপুর সাড়ে ১২টায় নবাবগঞ্জ-আফতাবগঞ্জ সড়কে বড় চেরাগপুর নামক স্থানে ঘটনাটি ঘটেছে। সে পার্বতীপুর উপজেলার পাটিকাঘাট পশ্চিম পাড়া গ্রামের গুলজার হোসেনের মেয়ে।
জানা যায়, নিহত নারী মোটরসাইকেলের আরোহী ছিলেন। খড়ের নিচে গর্ত থাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
আরও পড়ুনএ ঘটনায় বাসের চালক বগুড়ার গাবতলী উপজেলার সুখানপুকুর গ্রামের সাহেব আলীর ছেলে পায়েল হোসেনকে (২৫) আটক করা হয়েছে। নবাবগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন জানান, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন





_medium_1780234392.jpg)

