সুইজারল্যান্ডে ধর্মীয় স্লোগান দিয়ে ছুরি হামলা, আহত ৩
সুইজারল্যান্ডের উইন্টারথুর শহরের রেলস্টেশনে ভয়াবহ ছুরি হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার কিছু আগে ঘটা এই ঘটনায় কয়েকজন আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ৩১ বছর বয়সী এক সুইস নাগরিককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, হামলাকারী বারবার ধর্মীয় স্লোগান দিয়ে চিৎকার করছিল। এরপর স্টেশনের আশপাশে থাকা লোকজনের ওপর সে ছুরি নিয়ে হামলা চালায়। ঘটনাস্থলে থাকা মানুষজন আতঙ্কে দিগ্বিদিক ছুটতে শুরু করেন। বিশেষ করে কাছাকাছি থাকা স্কুলশিক্ষার্থী ও কিন্ডারগার্টেনের শিশুদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী জানান, সকালে স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ কয়েক মিটার দূর থেকে তিনি চিৎকার শুনতে পান। এরপর তিনি শিশু ও পথচারীদের প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখেন। কয়েক মিনিটের মধ্যেই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
আরও পড়ুনপ্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন। আহতদের বয়স ২৮, ৪৩ এবং ৫২ বছর। তাদের সবাই সুইস নাগরিক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, হামলার পেছনের উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়। সব ধরনের সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চলছে। ঘটনাটি নিয়ে সুইজারল্যান্ডজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1780030994.jpg)


_medium_1779947060.jpg)



_medium_1780029588.jpg)