সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহাদি রাজ শুভ নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। তার বাড়ি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে।
আজ শুক্রবার (২৯ মে) সৌদি আরবে অবস্থানরত তার সহকর্মী আরাফাত হোসেন রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৮ মে) ভোরে মোটরসাইকেল নিয়ে ফুড ডেলিভারির কাজে বের হন মাহাদি।
বর্তমানে তার মরদেহ সৌদি আরবের কিং সৌদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা গেছে।
আরও পড়ুনপারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, দ্বিতীয় দফায় প্রায় ছয় মাস আগে মাহাদি সৌদি আরবে যান।
এদিকে মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

নিউজ ডেস্ক
_medium_1780038722.jpg)



_medium_1780033015.jpg)
_medium_1780029588.jpg)


