ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৯ মে, ২০২৬, ০১:৩০ দুপুর

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: ফখরুল

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: ফখরুল

শিক্ষকসহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের স্বজনপ্রীতির সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ‘আমার ওপর, ভিসির ওপর চাপ সৃষ্টি হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না। যোগ্য ও মেধাবীরা এখানে শিক্ষক হিসেবে থাকবেন। এটি কোনো দাতব্য চিকিৎসালয় নয়।

আজ শুক্রবার (২৯ মে) সকালে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন করা হয়েছিল এবং তা বাস্তবায়নে কাজ চলছে। ইতোমধ্যে উপাচার্য (ভিসি) নিয়োগ দেওয়া হয়েছে এবং আর্থিক বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য কয়েকটি স্থান পরিদর্শন করা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

তিনি আরও বলেন, ‘আমরা কৃষিজমি নষ্ট করতে চাই না। দেশে এটি একটি সমস্যা। বড় চিন্তা করতে হয়, তাহলেই বড় কাজ করা সম্ভব।

বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মানেই বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। এখানে রাজনৈতিক কোনো হস্তক্ষেপ থাকবে না এবং মেধাবীরা কাজ করবেন। এ সময় তিনি সংবাদকর্মীদের সংবাদ প্রচারের আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, উপাচার্য ইসরাফিল শাহীন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির চামড়া নিয়ে বিরোধের জেরে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ

অব্যবস্থাপনা ও সিন্ডিকেটের কারণে চামড়া নষ্ট হতে দেওয়া হবে না: বাণিজ্যমন্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের যুবকের মৃত্যু

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে স্বজনপ্রীতির সুযোগ নেই: ফখরুল

সমঝোতায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও ইরান, ট্রাম্পের অনুমোদনের অপেক্ষা

ঝিনাইদহে মোটরসাইকেলের হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, নিহত ১