জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে: এমপি বীথিকা
লক্ষ্মীপুর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) বীথিকা বিনতে হোসাইন বলেছেন, জনগণের প্রাপ্য ও অধিকার নিশ্চিত করতে সবাইকে সচেতন থাকতে হবে। নিজেদের উন্নয়ন করতে গিয়ে যেন সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন না হয়, সেদিকেও খেয়াল রাখতে হবে।
আজ শুক্রবার (২৯ মে) সকালে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর যাওয়ার পথে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
এমপি হওয়ার পর এই প্রথম লক্ষ্মীপুর সফরে আসেন বীথিকা বিনতে হোসাইন।
বীথিকা বলেন, আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছি।
তিনি আরও বলেন, জনগণের জন্য যে বরাদ্দ রয়েছে, তা জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুনএসময় লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, সদস্য সচিব আরিফ মাহমুদ কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এমপি বীথিকা বিনতে হোসাইন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি প্রয়াত শফিউল বারী বাবুর সহধর্মিণী।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1780033015.jpg)
_medium_1780029588.jpg)



