ভিডিও শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৮ মে, ২০২৬, ১১:৩০ রাত

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় পারিবারিক কলহের জেরে এক যুবকের কোদালের কোপে তার মা নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বানা ইউনিয়নের পন্ডিত বানা গ্রামে এ ঘটনা ঘটে।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত ফুলজান বেগম (৬০) ওই গ্রামের হাফিজার শেখের স্ত্রী। তার অভিযুক্ত ছেলে হোসেন শেখ (২৯) ঘটনার পর থেকে পলাতক।

আরও পড়ুন

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে মা ও ছেলের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। পূর্বের পারিবারিক কলহ ও সকালের কথা কাটাকাটির একপর্যায়ে হোসেন ঘরে থাকা কোদাল দিয়ে মা ফুলজানের মাথায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি তাইজুর জানান, অভিযুক্ত যুবক মুঠোফোন ব্যবহার না করায় তার অবস্থান শনাক্ত করতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এর আগে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে ‘ব্ল্যাকলিস্ট’ করল জাতিসংঘ

আলফাডাঙ্গায় ছেলের কোদালের কোপে মা নিহত

বলিউডে ‘বয়কটের’ মুখে রণবীর সিং

রাত দুইটার মধ্যেই রাজধানী বর্জ্যমুক্ত হবে: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মালদ্বীপকে হারিয়ে সাফের সেমিফাইনালে বাংলাদেশ

কাল ঢাবি শিক্ষার্থীদের জন্য প্রীতিভোজের আয়োজন করবে খেলাফত ছাত্র মজলিশ