ঈদের দিন সকালে পানিতে ডুবে মারা গেল শিশু
ভোলায় ঈদের দিন সকালে পানিতে ডুবে মেহেরাজ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের পঞ্চায়েত বাড়ির এরশাদ আরমের ছেলে।
বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
স্বজনরা জানান, ঈদের দিন হওয়ায় সকালে শিশুটির পরিবারের লোকজন সবাই ব্যস্ত ছিলেন। মা সংসারের কাজ করছিলেন। শিশুটি এসময় ঘরেই ছিল। পরে পরিবারের অগোচরে সে বসতঘর থেকে বের হয়ে পাশে পুকুরে পড়ে যায়। এরপর দীর্ঘসময় শিশুটিকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। পরে পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনতজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক



_medium_1779962649.jpg)

_medium_1779961220.jpg)

