হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৬ জনে।
সিলেটে হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
আজ সোমবার (২৫ মে) বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের দৈনন্দিন প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
মারা যাওয়া শিশুরা হলো– সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার আফসরনগর এলাকার রমজান আলীর ১৪ মাস বয়সী ছেলে মহসিন, সিলেট সদর উপজেলার পীরেরগাঁও এলাকার মাজেদের আট মাস বয়সী ছেলে মাজহারুল এবং মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন এলাকার মিলু মিয়ার চার মাস বয়সী কন্যা শিশু তানিয়া।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া তিন শিশুর মধ্যে দুজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন মোট ২৭০ জন রোগী।
আরও পড়ুনগত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে আরও পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২৫ মে পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৬৪ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে। মৃত শিশুদের মধ্যে চারজনের হাম নিশ্চিত হওয়া গেলেও বাকিদের ক্ষেত্রে উপসর্গের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1779707682.jpg)
_medium_1779706762.jpg)
_medium_1779705753.jpg)

_medium_1779704766.jpg)



