ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ১০:৪৭ রাত

প্রস্তাবিত বাংটুরঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল কুড়িগ্রামে

প্রস্তাবিত বাংটুরঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল কুড়িগ্রামে

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুরঘাটে একটি সেতু নির্মাণের জায়গা পরিদর্শন করলো চীনা রোড ব্রিজ কর্পোরেশনের ৫ সদস্যের একটি প্রতিনিধি দল।

আজ শনিবার (২৩ মে) দুপুরে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাই এর নেতৃত্বে ৫ সদস্যের দল বাংটুরঘাট এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে ধরলার দুই পাড় পরিদর্শন করে। চীনা প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা হলেন- চীনা রোড ব্রিজ কর্পোরেশনের বিজনিস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও, এ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।

এসময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো: সাইফুর রহমান, জেলা বিএনপি’র আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহবায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল সদর উপজেলার শিবরাম বাংটুরঘাট এলাকায় ধরলার নদীর ওপর ১ হাজার ৭৫০ মিটার প্রস্তাবিত সেতু নির্মাণের নকশা প্রণয়ন ও কারিগরি বিষয় পরিদর্শন করেন। এর আগে ধরলা নদী দ্বারা বিচ্ছিন্ন ফুলবাড়ী উপজেলাসহ নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সদরের শিবরাম বাংটুরঘাট এলাকায় সেতু নির্মাণের প্রস্তাবনা দেয় এলজিইডি।

আরও পড়ুন

সেতুটি নির্মাণ হলে যোগাযোগের সুবিধাসহ জীবন মান উন্নয়ন হবে ৩ উপজেলার ৮ লক্ষাধিক মানুষের। সুবিধা মিলবে জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক পণ্য আনা নেয়ারও সুযোগ বৃদ্ধি পাবে।

বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: এবাদত আলী জানান, ঈদের পর একটি স্টাডি টিম এসে সেতু নির্মাণের বিস্তারিত সুবিধা নির্নয় করার পর রিপোর্ট দিলে ব্যবস্থা নেয়া হবে। এখন সম্ভাব্যতা যাচাই পরিদর্শনের কাজটি চীনা প্রতিনিধি দলসহ এ প্রকল্পের আওতায় করা হচ্ছে বলে জানিয়ে আগামীতে এটির বিস্তারিত বলা সম্ভব হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রস্তাবিত বাংটুরঘাট সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল কুড়িগ্রামে

হল ভর্তি দর্শক নিয়ে বগুড়ার মধুবন সিনেপ্লেক্সে ‘মুখোশ মুখো’র প্রদর্শনী

বগুড়ায় সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বগুড়ার শিবগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্যাস সিলিন্ডারে মিল ২ লাখ ৫০ হাজার টাকার গাঁজা

বগুড়ার শেরপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ