ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ১০:৩৭ রাত

বগুড়ায় সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বগুড়ায় সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলার সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন তিন দিনব্যাপী ‘এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণ’ আজ শনিবার (২৩ মে) বিকেলে শহরের রোটারী ক্লাব ভেন্যুতে সম্পন্ন হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির।

বগুড়া প্রেস ক্লাবের সভাপতি রেজাউল হাসান রানুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রশিক্ষণের সমন্বয়কারী ও প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন।

এছাড়াও আরও বক্তব্য রাখেন-সিনিয়র সাংবাদিক মীর সাজ্জাদ আলী সন্তোষ, মহসিন আলী রাজু, সৈয়দ ফজলে রাব্বী ডলার, সাংবাদিক হাফিজা বিনা ও প্রতীক ওমর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সহযোগিতায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এই কর্মশালার আয়োজন করে। কর্মশালাটি গত ২১ মে বৃহস্পতিবার শুরু হয়ে আজ শনিবার (২৩ মে) এর সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে জেলা শহরে কর্মরত ৩৫ সাংবাদিক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রশিক্ষণে অংশ নেয়া সাংবাদিকদের হাতে সনদপত্র তুলে দেন। এসময় বগুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি রাহাত আহমেদ রিটুসহ পিআইবি’র কর্মকর্তা এবং বগুড়ার সিনিয়র সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আহসানুল তৈয়ব জাকির বলেন, ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন এক অবিচ্ছেদ্য অংশ। তবে এর অপব্যবহারের মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা ছড়ানোর ঝুঁকিও বাড়ছে। এই বাস্তবতায় সাংবাদিকদের জন্য ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

পিআইবি’র এই সময়োপযোগী প্রশিক্ষণ বগুড়ার সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ও প্রযুক্তিনির্ভর সংবাদ পরিবেশনে আরও দক্ষ করে তুলবে। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর হাসিনার দুঃশাসনে বগুড়ার কোন উন্নয়ন হয়নি। এমন পিছিয়ে থাকা উত্তর জনপদের এই প্রাণকেন্দ্রকে এগিয়ে নিতে বগুড়ার কৃতী সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান নানা উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছেন।দ

এসব উন্নয়ন কাজ বগুড়া অগ্রাধিকার ভিত্তিতে করছেন, কারণ এ জেলা উন্নয়ন বঞ্চিত হয়ে অনেক পিছিয়ে রয়েছে। অথচ বগুড়া জেলা ইতিহাস, ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিকে সেই প্রাচীন যুগ থেকে সমৃদ্ধ। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এ জেলাকে বঞ্চিত করার মাধ্যমে এ অঞ্চলকে উন্নয়ন বঞ্চিত করা হয়েছে। তিনি এসব বিষয় সংবাদ মাধ্যমে তুলে ধরতে সাংবাদিকদের জোরালো ভূমিকা রাখার আহবান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

বগুড়ার শিবগঞ্জে ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্যাস সিলিন্ডারে মিল ২ লাখ ৫০ হাজার টাকার গাঁজা

বগুড়ার শেরপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ পেলো ড. অণিমা রায়ের ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশ চেতনা’

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত