ভিডিও শনিবার, ২৩ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ১০:২৪ রাত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্যাস সিলিন্ডারে মিল ২ লাখ ৫০ হাজার টাকার গাঁজা

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্যাস সিলিন্ডারে মিল ২ লাখ ৫০ হাজার টাকার গাঁজা

নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা : জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানা এলাকায় অভিনব কৌশলে খালি গ্যাস সিলিন্ডারের ভেতরে গাঁজা পাচারের সময় এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় গ্যাস সিলিন্ডার কেটে উদ্ধার করা হয়েছে ৮ কেজি গাঁজা, যার বাজার মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ জানায়, আজ শনিবার (২৩ মে) সকালে মাদকবিরোধী অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার বলদিয়া ইউনিয়নের তালতলা ব্রিজ এলাকায় একটি অটোরিকশা থামিয়ে মাদক কারবারি সুজন মিয়াকে আটক করা হয়। এ সময় অটোরিকশায় বহন করা একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা পাওয়া যায়।

পরে সেই গ্যাস সিলিন্ডার তল্লাশি করে ভেতরে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা প্রায় ৮ কেজি ভারতীয় গাঁজা পাওয়া যায়।  আটক সুজন মিয়া (২৩) কেদার ইউনিয়নের শোভারকুঠি এলাকার বাসিন্দা শামসুল হকের ছেলে।
অপরদিকে একই দিনে মাদারগঞ্জঘাটে নারায়ণপুর ইউনিয়নের বালারহাট সীমান্ত এলাকা থেকে আসা এক ব্যক্তিকে তল্লাশি করে ১৯৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন

এ ঘটনায় মোন্নাফ (৩৬) নামে এক মাদক কারবারিকে আটক করেছে। তিনি বালারহাট এলাকার বাসিন্দা। ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, ‘প্রতিনিয়ত মাদক কারবারিরা মাদক পরিবহণ ও বিক্রিতে নতুন নতুন কৌশল অবলম্বন করছে। আটক দুইজনের নামে মাদক আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের নাগেশ্বরীতে গ্যাস সিলিন্ডারে মিল ২ লাখ ৫০ হাজার টাকার গাঁজা

বগুড়ার শেরপুরে পশু জবাই ও চামড়া সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ

প্রকাশ পেলো ড. অণিমা রায়ের ‘পঞ্চগীতিকবির গানে স্বদেশ চেতনা’

দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে শিক্ষার্থী নিহত

ঢাকার গাবতলী হাটে কেমন যাচ্ছে গরুর দাম?

আল্লাহ বিএনপি সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছেন: গোলাম পরওয়ার