ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২৩ মে, ২০২৬, ০৭:৩৩ বিকাল

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সাথে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

দেশের কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (সিএমএসএমই) জন্য অর্থায়ন সহজ ও জোরদার করতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। বাংলাদেশ ব্যাংকের ’ক্লাষ্টার ফাইন্যান্সিং’ ও ’এফএসএফডিএমএসএমই’ স্কিমের আওতায় উদ্যোক্তাদের জন্য অর্থায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব তহবিল হতে গঠিত ১৫০০ কোটি টাকার ফান্ডের এফএসএফডিএমএসএমই স্কিম এবং ৩০০০ কোটি টাকার এসএমই ক্লাষ্টার ফাইন্যান্সিং স্কিমের মাধ্যমে উদ্যোক্তাদের ৭% সুদে ঋণ দিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য স্থায়ী সম্পদ ক্রয়, ব্যবসা সম্প্রসারণ ও আধুনিকায়নে সহায়তা প্রদান করা হবে। 

আরও পড়ুন

১৮ মে ২০২৬ তারিখে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ডেপুটি গভর্নর জনাব নূরুন নাহার, নির্বাহী পরিচালক জনাব হুসনে আরা শিখা ও পরিচালক জনাব নওশাদ মোস্তফা এবং ব্যাংক এশিয়ার উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ জুলকার নাইন, হেড অব স্মল বিজনেস জনাব মোহাম্মদ সাইফুদ্দৌলা উপস্থিত ছিলেন।       

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘পুশইন’ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির টহল জোরদার

ইসরায়েলি হামলায় লেবাননের জেনারেল-ক্যাপ্টেন নিহত

মশাল মিছিলের ভিডিও ভাইরাল, ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার বড় ধাক্কা, ছিটকে গেল তারকা ডিফেন্ডার

সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে আপত্তি জানালেন নাহিদ

পুশইন ঠেকাতে সিলেট সীমান্তে বিজিবির হাই অ্যালার্ট