ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ১১:৪২ রাত

শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটি গঠন, সভাপতি প্রতিমন্ত্রী শাহে আলম.পরিচালক সজল

শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটি গঠন, সভাপতি প্রতিমন্ত্রী শাহে আলম.পরিচালক সজল

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের দত্তবাড়িতে অবস্থিত শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের পরিচালনা কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। নবগঠিত এ কমিটিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপিকে সভাপতি এবং আমিনুল হক দেওয়ান সজলকে পরিচালক মনোনীত করা হয়েছে।

এছাড়া কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। গত বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সদস্য হিসেবে মনোনয়ন পেয়েছেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেন, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম.আর ইসলাম স্বাধীন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব মো. আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ এড. মেহেদুল ইসলাম, এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের একজন প্রতিনিধি, অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী, অধ্যাপক ডা. আজফারুল হাবিব রোজ এবং ডা. মো. ইউনুস আলী।

আরও পড়ুন

স্বাস্থ্য সেবা বিভাগ,স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতেঅনুদানপ্রাপ্ত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে চরিচালনা কমিটিতে স্বাস্থ্য বিভাগের একজন মনোনীত প্রতিনিধি সদস্য হিসেবে অন্তভুক্ত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল পরিচালনা কমিটি গঠন, সভাপতি প্রতিমন্ত্রী শাহে আলম.পরিচালক সজল

নতুন কুঁড়ি স্পোটর্সে বগুড়া রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন

নওগাঁর ধামইরহাটে শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক

পশু কোরবানি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না কলকাতা হাইকোর্ট

রংপুরের তারাগঞ্জে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরের সুলতানগঞ্জ হাটে পশুর আমদানি ও বেচাকেনা দুটোই কম