ভিডিও শুক্রবার, ২২ মে ২০২৬, ৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২২ মে, ২০২৬, ১০:৫৩ রাত

বগুড়া সরকারি আ. হ. কলেজের সাবেক অধ্যাপক সেকেন্দার আবু জাফরের ইন্তেকাল

বগুড়া সরকারি আ. হ. কলেজের সাবেক অধ্যাপক সেকেন্দার আবু জাফরের ইন্তেকাল

কাটনারপাড়া বেনী কুন্ডু লেন নিবাসী মরহুম রহিম উদ্দিন আহমেদ এর তৃতীয় পুত্র বগুড়া সরকারি আজিজুল হক কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সাবেক অধ্যাপক সেকেন্দার আবু জাফর (৮৪) আজ শুক্রবার (২২ মে) বেলা ০১ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী-দুই কন্যা-নাতিনাতনি, আত্মীয়স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার (২২ মে) বাদ এশা কালিতলাহাট মদিনা মসজিদে অনুষ্ঠিত হয়।

জানাজার নামাজের পূর্বে মরহুম অধ্যাপক সেকেন্দর আবু জাফরের কর্মময় জীবনের ও স্মৃতির প্রতি শ্রদ্ধা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি বগুড়া জেলা কমিটির সভাপতি এবং বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র মোঃ আমিনুল ফরিদ, এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক করতোয়া সম্পাদক জনাব মোজাম্মেল হক, অধ্যাপক নজরুল ইসলামসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাই চৌধুরী।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া সরকারি আ. হ. কলেজের সাবেক অধ্যাপক সেকেন্দার আবু জাফরের ইন্তেকাল

বগুড়ার সারিয়াকান্দিতে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থীর দাফন সম্পন্ন

বগুড়ায় মেঘে ঢেকে সকালেই নেমে এলো সন্ধ্যা

আগামী ৪ বছরে বদলে যাবে রংপুর চিড়িয়াখানা, পশুপাখি থাকবে উন্মুক্ত, খাঁচায় মানুষ

বগুড়ার কাহালুতে গায়ে আগুন দিয়ে মায়ের আত্মহত্যা, সঙ্গে পুড়ে মারা গেল মেয়েও

ধর্ষক-হত্যাকারীদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন