ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৮:৫৬ রাত

গাইবান্ধায় ফুলছড়িহাটে ৮ দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি

গাইবান্ধায় ফুলছড়িহাটে ৮ দোকান পুড়ে ছাই কোটি টাকার ক্ষতি

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়িতে ঐতিহ্যবাহী ফুলছড়ি হাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮টি দোকানঘর পুড়ে ছাই হয়ে গেছে। আজ বুধবার (২০ মে) ভোর চারটায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে দোকানগুলোর মালামাল, আসবাবপত্র ও ব্যবসায়িক সরঞ্জাম পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে চরম হতাশা নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হাটের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

পরবর্তীতে সাঘাটার দু’টি ও গাইবান্ধার একটি ইউনিট যোগ দিলে মোট পাঁচটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসেবে, অগ্নিকাণ্ডে প্রায় ৩৮ লাখ ১০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে প্রায় ৭৩ লাখ ৫০ হাজার টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। অন্যদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

ফুলছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইন্সপেক্টর নুর মোহাম্মদ বলেন, খবর পাওয়ার পর আমাদের দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় আরও ইউনিট যুক্ত করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ায় আশপাশের আরও বেশ কয়েকটি দোকান রক্ষা করা সম্ভব হয়েছে।

উল্লেখ, ক্ষতিগ্রস্ত অধিকাংশ দোকান মালিকই চরাঞ্চলের বাসিন্দা। গত মঙ্গলবার হাট শেষে তারা দোকান বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। ভোরে আগুন লাগার খবরে তারা ছুটে এলেও ততক্ষণে অনেক কিছুই পুড়ে ছাই হয়ে যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঈদ উপলক্ষে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের