বগুড়ায় মাছচাষিসহ জোড়া খুনের মামলার আসামির জামিন নামঞ্জুর
কোর্ট রিপোর্টর : বগুড়ায় মাছচাষি সাগর তালুকদারসহ জোড়া খুনের মামলার হাজতি আসামি ছাব্বির হোসেনের (২৪) জামিনের আবেদন দায়রা জজ আদালতে নামঞ্জুর করা হয়েছে। ওই আসামি শাজাহানপুর উপজেলার সাবরুল দক্ষিণ বাগিনাপাড়ার আইনুল ইসলাম ওরফে আজিজুল হক শাহের ছেলে। আজ বুধবার (২০ মে) বগুড়ার সিনিয়র দায়রা জজ শাহজাহান কবির জামিনের আবেদন নামঞ্জুর করেন।
উল্লেখ্য, বগুড়ার শাজাহানপুর উপজেলার সাবরুলের গোলাম মোস্তাফা তালুকদারের ছেলে সাগর তালুকদার (৩৪) এবং তার সঙ্গী সাবরুল হাটখোলাপাড়ার সাইফুল ইসলামের ছেলে স্বপন প্রাংকে (২৮) নিয়ে বিগত ২০২৪ সালের ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে দেসমা হোদ্দপুরে লিজ নেয়া পুকুরে মাছের খাবার দেওয়ার জন্য যায়। ওই দিন সন্ধ্যায় পুকুরে মাছের খাবার দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার সময় সন্ধ্যায় সাবরুল মন্ডলপাড়ার জনৈক শফিকুল ইসলাম মন্ডলের বাড়ির অদূরে রাস্তায় আসামিরা তাদের মোটরসাইকেলের গতিরোধ করে। এরপরে ওই আসামিসহ অন্যান্য আসামিরা ধারালে অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে সাগর তালুকদার ও তার সঙ্গী স্বপন প্রাংকে হত্যা করে পালিয়ে যায়।
আরও পড়ুনএব্যাপারে নিহত সাগরের ছোট বোন রোকসানা আকতার বর্ষা বাদি হয়ে ওই আসামিসহ ১৯ জন আসামি এবং আরো ১২ জন অজ্ঞাতানামা আসামি উল্লেখ করে শাজাহানপুর থানায় এই হত্যা মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু এবং আসামি পক্ষে এড. ইয়াছিন আলী।
মন্তব্য করুন






