দুই বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর ঘোষণা মির্জা ফখরুলের
আগামী ২ বছরের মধ্যে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করার ঘোষণা দিয়েছেন বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুর ১২টায় ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জে অবস্থিত পরিত্যক্ত বিমানবন্দর চত্বরে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে তার সঙ্গে উপস্থিত ছিলেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা, বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিমানবন্দরটি চালুর বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঠাকুরগাঁও বিমানবন্দরটি পুনরায় চালু করার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা বাস্তবায়ন হতে যাচ্ছে।
বগুড়া ও ঠাকুরগাঁওয়ের বন্ধ বিমানবন্দর দুটি চালুকরণের বিষয়টি ইতোমধ্যে পরিকল্পনা বিভাগের ‘সবুজ পাতায়’ অন্তর্ভুক্ত হয়েছে।
আরও পড়ুনতিনি বলেন, দ্রুতই এর সম্ভাব্যতা যাচাই (সার্ভে) ও সংস্কার কাজ শুরু হবে। সব ঠিক থাকলে আগামী দুই বছরের মধ্যে এই বিমানবন্দরে পুনরায় উড়োজাহাজ উড়বে ইনশাআল্লাহ।
জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিনের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ঠাকুরগাঁওয়ে নবগঠিত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ইসরাফিল শাহীন, স্থানীয় সংসদ সদস্য ডাক্তার আব্দুস সালাম, জাহিদুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ্জামান প্রমুখ।
অনুষ্ঠানে বিমান পরিবহণ মন্ত্রণালয়ের সচিবসহ স্থানীয় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, সুধীজন এবং দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক







