লড়াই করতে ভুলিনি, জেলে দিতে চাইলে দিতে পারেন: সালমান খান
বলিউডের ‘ভাইজান’ খ্যাত সালমান খান অন্যায়ের বিরুদ্ধে কিংবা আত্মসম্মানের প্রশ্নে সবসময়ই সোচ্চার। এবারও তার ব্যতিক্রম হয়নি। তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা দিয়েছেন এই অভিনেতা।
গতকাল মঙ্গলবার (১৯ মে) মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে একজন রোগীকে দেখতে গিয়েছিলেন সালমান খান। পরে হাসপাতালের বাইরে সালমান খানকে দেখতে পেয়েই ছবি ও ভিডিও ধারণে হুমড়ি খেয়ে পড়েন পাপারাজ্জিরা। রেস্টুরেন্ট বা হাসপাতালের মতো ব্যক্তিগত ও সংবেদনশীল মুহূর্তে তারকাদের অনুসরণ করে ক্যামেরাবন্দি করার এই প্রবণতা মোটেও ভালোভাবে নেননি বলিউডের এই সুপারস্টার।
হাসপাতালের সেই কঠিন ও সংবেদনশীল পরিস্থিতিতে তাকে ‘কনটেন্ট’ বানিয়ে অর্থ উপার্জনের এই মানসিকতাকে ‘অমানবিক’ বলে তীব্র নিন্দা জানান বলিউড সুলতান।
পরবর্তীতে একটি ইঙ্গিতপূর্ণ পোস্টে নিজের ক্ষোভের কথা জানিয়ে সালমান লেখেন, ‘আমি বরাবরই সংবাদমাধ্যমের পাশে দাঁড়িয়েছি এবং তাদের কাজকে সম্মান করেছি। সবসময় চেয়েছি তারা যেন নিজেদের কাজ শান্তিতে করতে পারেন। তবে অন্যের দুঃখ-কষ্টকে পুঁজি করে ব্যবসা করার এই প্রবণতা আমাকে ভীষণভাবে ব্যথিত করেছে।’
আরও পড়ুনসালমান খান বলেন, ‘কারও জীবনের চেয়ে কি একটা ছবি বেশি গুরুত্বপূর্ণ? আমি ৬০ বছর বয়সে পৌঁছেছি ঠিকই, কিন্তু লড়াই করতে ভুলিনি। জেলে দিতে চাইলে দিতে পারেন।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1779283603.jpg)
_medium_1779283354.jpg)


