ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০৮:৪৯ রাত

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে ঘিরে ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান সম্পন্ন

সঙ্গীতজ্ঞ আজাদ রহমানকে ঘিরে ‘বাংলা খেয়াল’ অনুষ্ঠান সম্পন্ন

অভি মঈনুদ্দীন ঃ বাংলাদেশের গানের ভুবনের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ আজাদ রহমান আমাদের ছেড়ে চলে যান ২০২০ সালের ১৬ মে। তার ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে গত ১৮ মে বিকেল চারটায় রাজধানীর পরিবাগস্থ ‘সংস্কৃতি বিকাশ কেন্দ্র’তে ‘রঞ্জন বাংলা ধ্রুপদ খেয়াল সঙ্গীত পরম্পরা’র ব্যানারে বিশেষ বাংলা খেয়াল অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ও একমাত্র আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আজাদ রহমানের সহধর্মিনী জীবন্ত কিংবদন্তী সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিতি হিসেবে খেয়াল পরিবেশন করেন উস্তাদ করিম শাাহাবুদ্দিন, জুলিয়েট সুস্মিতা বাড়ৈ, অনিল কুমার সাহা, রঞ্জন চন্দ্র সরকার, সুমন চৌধুরী, ড. প্রিয়াংকা গোপ, রতন চন্দ্র মজুমদার, জুলি শারমিলী, প্রথমা রানী সরকার, স্বয়ংপ্রভা সরকার হৃদ, উৎসব মণ্ডল, মেহজাবিন নাজ শায়না’সহ আরো অনেকে।

সেলিনা আজাদ বলেন,‘ সত্যি বলতে কী একজন আজাদ রহমানকে নিয়ে স্মৃতিগাঁথা জীবনের গল্প অল্প কথায় শেষ করা যাবেনা। সারা জীবন তিনি সঙ্গীতে আরাধনা করে গেছেন। সঙ্গীতকে তিনি এবাদত করে গেছেন। তিনি বলতেন-এর মাঝেই আমি শান্তি খুঁজে পাই। তিনি অসম্ভব স্বার্থক একজন গবেষক। তার লেখা চারটি বই প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে। আমি চাইবো এই বইগুলো নিয়ে শিল্পীরা একটু নাড়চাড়া করুক। তাদের যা মন চায় এই বইগুলো থেকে তথ্য ছড়িয়ে দিক। আমার বিশ্বাস বাংলা খেয়াল নিয়ে তার গবেষনা যদি বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে অন্তর্ভূক্ত হয় তবে সেটি আরো ভালো হয়। ধন্যবাদ রঞ্জন বাংলা ধ্রুপদ খেয়অর সঙ্গীত পরম্পরা-কে এই বিশেষ বাংলা খেয়াল অনুষ্ঠান আয়োজনের জন্য। বছরে অন্ততঃ একবার বা দুইবার একজন আজাদ রহমানকে একটু বিশেষভাবে স্মরন করা হলে তা আমাদের সঙ্গীতাঙ্গনের জন্যই কল্যাণকর হবে।’

আরও পড়ুন

রঞ্জন চন্দ্র সরকার বলেন,‘ শ্রদ্ধেয় সেলিনা আজাদ ম্যাডাম আমাদের এই আয়োজনে উপস্থিত হয়ে তিনি অনুষ্ঠানকে এক অন্যমাত্রায় নিয়ে গেছেন। আমরা তার প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে এই অনুষ্ঠানে এসেছেন এবং খেয়াল পরিবেশন করেছেন। আমরা যুগের পর যুগ এভাবেই একজন সঙ্গীতজ্ঞ আজাদ রহমান স্যারকে শ্রদ্ধায় স্মরণ করে যেতে চাই।’

উল্লেখ্য, তুমুল জনপ্রিয় গান ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’খ্যাত সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ আগামী ২৫ মে অষ্ট্রেলিয়াতে ফিরে যাচ্ছেন। ১৯৭৩ সালে আজাদ রহমানের সঙ্গে তার বিয়ে হয়। ১৯৭৪ সালের ২৪ মে মুক্তি পায় মাসুদ পারভেজ পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমাটি। এই সিনেমাতেই সেলিনা আজাদ প্রথম প্লে-ব্যাক করেন ‘মনেরই রঙ্গে রাঙ্গাবো’ গানটি যা প্রয়াত জনপ্রিয় নায়িকা কবরীর লিপে দর্শক উপভোগ করেছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঈদ উপলক্ষে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের