ভিডিও বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ২০ মে, ২০২৬, ০২:৫১ দুপুর

ঈদুল আযহা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর

ঈদুল আযহা উপলক্ষে আট দিন বন্ধ থাকবে সোনামসজিদ স্থলবন্দর, ছবি: সংগৃহীত।

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি ও সিঅ্যান্ডএফ কার্যক্রম টানা আট দিন বন্ধ থাকবে।

সোনামসজিদ আমদানী ও রপ্তানিকারক গ্রুপ এবং সোনামসজিদ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ মে থেকে ২ জুন পর্যন্ত বন্দরের সকল আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে বিশেষ ব্যবস্থায় পাসপোর্টধারী যাত্রীদের বিষয়টি বিবেচনা করে ইমিগ্রেশন সেন্টার ও সংশ্লিষ্ট  বিভাগ খোলা থাকবে।  

আরও পড়ুন

মঙ্গলবার (২০ মে) সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন সইকৃত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ জুন বুধবার থেকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম পুনরায় চালু হবে। তবে এই সময়ের মধ্যে যাত্রী (পাসপোর্টধারী) যাতায়াত ও কাস্টমস সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম চালু থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসা হত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

পাবনার চাটমোহরে জুয়েলারির দোকানে রহস্যজনক চুরি

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযানে ৭ জন গ্রেফতার

এবারের ঈদেও বুবলীর সিনেমা

নাটোরে ২০ লাখ টাকার হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেফতার

ঈদ উপলক্ষে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান পুলিশের