ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ০১:৫৮ দুপুর

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি, ছবি: সংগৃহীত।

যুক্তরাজ্য থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ সোমবার (১৮ মে) সকালে দেশে ফেরেন তিনি। বঙ্গভবনের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

গত ৯ মে স্বাস্থ্য পরীক্ষা ও ফলো-আপ চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন রাষ্ট্রপতি। সেখানে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হয়। ১২ মে জরুরি ভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি করা হয় এবং একটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। যুক্তরাজ্যের ক্যামব্রিজে অবস্থিত রয়াল প্যাপওয়ার্থ হাসপাতাল-এ ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডা. স্টিফেন হোলি-এর তত্ত্বাবধানে রাষ্ট্রপতির এনজিওগ্রাম সম্পন্ন হয়।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিকিৎসা শেষে দেশে ফিরলেন রাষ্ট্রপতি

ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে : ট্রাম্প

 দেশের আট জেলায় ভারি বর্ষণের শঙ্কা

জিয়াউর রহমানের শাহদাত বার্ষিকী উপলক্ষ্যে কর্মসূচি ঘোষণা বিএনপি’র

চার বছরের জন্য চেলসির দায়িত্বে আলোনসোর

ইসরাইলে জড়ো হচ্ছে মার্কিন বিমান, আবারও যুদ্ধের শঙ্কা