ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ১১:৩৪ দুপুর

রাজশাহী থেকে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ

রাজশাহী থেকে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক:  মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে সারাদেশে দূরপাল্লা ও আন্তঃজেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার সকাল সাড়ে আটটার দিকে শ্রমিকদের একাংশ হঠাৎ করেই বাস চলাচল বন্ধ করে দেয় বলে জানা গেছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্টদের সূত্র মতে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গতকাল রোববার রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের কমিটি ঘোষণা করেন। নতুন ২১ সদস্যের কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। নির্বাচন ছাড়া নতুন কমিটি দেওয়ায় শ্রমিকদের একাংশ সকাল থেকে আন্দোলন শুরু করেন এবং সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেন।আন্দোলনকারীদের দাবি, ঘোষিত কমিটি বাতিল করে ৩ মাস মেয়াদি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করতে হবে।

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়ন অফিসের নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় পরিবহন শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটে। টার্মিনালের পাশে থাকা বিপুল সংখ্যক দোকানেও ভাঙচুর চালানো হয়। এরই প্রেক্ষিতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।

আরও পড়ুন

নতুন ঘোষিত জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রফিকুল ইসলাম পাখি এ বিষয়ে বলেন, বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী থেকে সারাদেশে বাস যোগাযোগ বন্ধ

বিশ্বকাপের ব্রাজিল দল ঘোষণা নিয়ে যা জানা গেলো 

৫ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস

মুন্সিগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে দাফন সম্পন্ন

আজ মানবতাবিরোধী অপরাধ মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ 

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ