ভিডিও সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ মে, ২০২৬, ১১:২৫ দুপুর

৫ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস

৫ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস, ছবি: সংগৃহীত।

দেশের ৫ অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা ও বজ্রবৃষ্টি হওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৮ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতরের দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তরের বার্তায় বলা হয়, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আরও পড়ুন

এদিকে সংস্থাটি আরও জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে ঝড়বৃষ্টির প্রবণতা রয়েছে। সেইসঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস

মুন্সিগঞ্জের গজারিয়ায় কারিনার নানাবাড়িতে দাফন সম্পন্ন

আজ মানবতাবিরোধী অপরাধ মামলায় জয়-পলকের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ 

যুক্তরাষ্ট্রে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের মুখোমুখি সংঘর্ষ

তৃতীয় দিনের শুরুতেই শান্তর বিদায়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি’র সভা চলছে