ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ১১:১১ দুপুর

আগামী মাসেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

আগামী মাসেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস, ছবি: সংগৃহীত।

মালয়েশিয়ায় চিকিৎসাধীন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি জুনের প্রথম সপ্তাহে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। 

শনিবার (১৬ মে) কুয়ালালামপুরের প্রিন্সকোর্ট মেডিকেল সেন্টার হাসপাতালে প্রবাসী সাংবাদিকদের সাথে আলাপকালে আফরোজা আব্বাস এ কথা জানান। তিনি বলেন, চিকিৎসকরা বর্তমানে মির্জা আব্বাসকে বিশেষ পর্যবেক্ষণে রেখেছেন। আগের তুলনায় তার শারীরিক অবস্থা অনেক বেশি স্থিতিশীল। মালয়েশিয়ায় তার ফিজিওথেরাপি চলছে।

আরও পড়ুন

এছাড়া তাকে দেখতে হাসপাতালে আসা দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের সাথে কথাও বলেছেন এই বিএনপি নেতা— এমনটাই জানান আফরোজা আব্বাস।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী মাসেই দেশে ফিরতে পারেন মির্জা আব্বাস

মেয়ের জানাজা ও দাফন নিয়ে যা জানালেন কায়সার হামিদ

ডাকসু ভিপি সাদিক কায়েমসহ ১৫ ছাত্রনেতা এখন চীনে 

দিনের শুরুতেই তাসকিনের জোড়া আঘাত

ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড-জলাবদ্ধতা

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক