ভিডিও রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৭ মে, ২০২৬, ১০:৪১ দুপুর

বগুড়া সহ দেশের ১৪ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড-জলাবদ্ধতা

ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড-জলাবদ্ধতা,ছবি: সংগৃহীত।

তীব্র গরমের মধ্যেই গত কয়েকদিন ধরে দেশজুড়ে অব্যাহত রয়েছে বৃষ্টি। সেই সঙ্গে ১৩ জেলায় হানা দিয়েছে তাপপ্রবাহ। এই অবস্থার মধ্যেই গত ২৪ ঘণ্টায় রাজধানীজুড়ে ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে ঢাকার অলি-গলির বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

রোববার (১৭ মে) ভোর থেকেই আকাশ ঘন মেঘে ঢেকে মুহূর্তেই মুষলধারে বৃষ্টি নামে। এরপর সকাল ৬টা পর্যন্ত রাজধানীতে টানা বৃষ্টি হয়। পরবর্তীতে ঘণ্টাখানেকের বিরতির পর আবারও সকাল সাড়ে ৭টার দিকে গগন চিরে বৃষ্টি নামে। সবমিলিয়ে মুষলধারের বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে অলি-গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে সকাল থেকেই বিড়ম্বনায় পড়তে হয় কর্মজীবী মানুষদের।

আরও পড়ুন

এদিকে রোববার দুপুরের মধ্যে দেশের ১৪ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ আব্দুল হামিদ মিয়া জানিয়েছেন, রোববার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টিপাতের রেকর্ড-জলাবদ্ধতা

চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

নরমাল ডেলিভারির জন্য দেশে নতুন ওষুধ এসেছে: স্বাস্থ্যমন্ত্রী

চুক্তি না হলে ইরানের জন্য ‘খুব খারাপ সময়’ অপেক্ষা করছে : ট্রাম্প

ম্যাচ জিতেও যে কারণে শাস্তি পেলেন পান্ত

দুই মাসের মধ্যে দেওয়া হবে প্রবাসী কার্ড: প্রবাসীকল্যাণমন্ত্রী