ঈদে একসঙ্গে আসছেন রুনা লায়লা ও বেবী নাজনীন
বিনোদন ডেস্ক ঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’য় প্রথমবারের মতো একসঙ্গে হাজির হচ্ছেন দেশের দুই বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লা ও বেবী নাজনীন। অনুষ্ঠানে তারা পরিবেশন করবেন তাদের ক্যারিয়ারের জনপ্রিয় দুটি কালজয়ী গান। এ আয়োজনে রুনা লায়লার কণ্ঠে শোনা যাবে শ্রোতাপ্রিয় গান ‘এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না’।
অন্যদিকে বেবী নাজনীন গাইবেন তার বহুল জনপ্রিয় গান ‘কাল সারারাত’। আয়োজকদের কথায়, দীর্ঘদিন ধরে দর্শকদের বিনোদনের অন্যতম আকর্ষণ হয়ে আছে ‘আনন্দমেলা’। রুনা লায়লা বলেন, ‘উৎসবকে ঘিরে নির্মিত প্রতিটি অনুষ্ঠান নিয়ে দর্শকের বাড়তি আগ্রহ থাকে। আর সে কথা মাথায় রেখে অসংখ্য শ্রোতার প্রিয় একটি গান নতুন করে গাওয়া; যা অনেকের প্রত্যাশা পূরণ করবে বলে তার বিশ্বাস।’
আরও পড়ুনবেবী নাজনীন বলেন, ‘যে অনুষ্ঠানের জন্য দর্শক প্রতীক্ষার প্রহর গুণতে থাকে, সেখানে নিজের সেরা কাজটি তুলে ধরলেই নয়। তাই ‘আনন্দমেলা’র জন্য ‘কাল সারারাত’ গানটি বেছে নেওয়া। কারণ এই গানের আবেদন, সৃষ্টির এত বছর পরও এতটুকুও ম্লান হয়নি। গানটি নতুন করে গাইতে পেরে নিজেও ভীষণ আনন্দিত। আশা করছি, এই গানসহ বিটিভির এই ম্যাগাজিনের প্রতিটি পর্ব দর্শক মনে ছাপ ফেলবে।’
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1778936759.jpg)

_medium_1778935872.jpg)
_medium_1778933609.jpg)
_medium_1778932840.jpg)


