ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৮:৩০ রাত

গরমে শরীর ঠান্ডা রাখে যেসব ফল

ফল

গরমে জনজীবন অতিষ্ঠ। গরমে শরীর ঠান্ডা রাখতে বেশ কিছু ফল খাওয়া যেতে পারে। চলুন জেনে নেই গরমে শরীর ঠান্ডা রাখে যেসব ফল।

গরমে শরীর ঠান্ডা রাখতে তরমুজ খেতে পারেন। এই ফলের মধ্যে কুলিং প্রোপার্টি থাকে। এই ফলের রস খেতেও বেশ সুস্বাদু। তরমুজে থাকা অ্যান্টিঅক্সিডেন্টস, অ্যামাইনো অ্যাসিড ও অন্যান্য কুলিং প্রোপার্টি আমাদের দেহের অতিরিক্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে।

গরমের দিনে শরীর ঠান্ডা রাখতে শসার বিকল্প নেই। শসায় পানির উপকরণ বেশি থাকায় এই ফল আমাদের শরীর হাইড্রেটেড রাখে। গরমে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কমলালেবুও খেতে পারেন।

ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে পানীয় উপকরণ। তাই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে শরীর ঠান্ডা রাখার পাশাপাশি এই ফল শরীরে পানির মাত্রাও সঠিক পরিমাণে বজায় রাখে। ফলে ডিহাইড্রেশনের সমস্যা দেখা যায় না।

আরও পড়ুন

গরমে শরীর ঠান্ডা রাখতে কলাও খেতে পারেন। দেহের অতিরিক্ত তাপ শোষণ করে নিতে সাহায্য করে কলার মধ্যে থাকা বিভিন্ন উপকরণ।

সকালে যারা কর্নফ্লেক্স খান তারা সেই খাবারের মধ্যে মিশিয়ে নিতে পারেন কলার টুকরো। এছাড়া কলা দিয়ে খুব সহজে স্মুদি তৈরি করেও নেওয়া যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমে শরীর ঠান্ডা রাখে যেসব ফল

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির : প্রধানমন্ত্রী  

কর্ণফুলী গ্রুপে নিয়োগ, ফ্রেশার প্রার্থীদের আবেদনের সুযোগ

বাঁশখালীতে মাদক কারবারি হেফাজ গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

ট্রেনে ঈদযাত্রা: ২৭ মে’র টিকিট মিলবে রোববার