ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ০৮:৩৮ রাত

চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

 বাংলাদেশ ব্যাংকের দেশব্যাপী ক্যাশলেস সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে লিড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গবাদিপশু খামারিদের জন্য একটি সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করেছে।  

‘গবাদিপশু খামারিদের সচেতনতামূলক কর্মসূচি’ শীর্ষক এই আয়োজনটি ১১ মে ২০২৬ আলমডাঙ্গা হাটে অনুষ্ঠিত হয়। আসন্ন কোরবানির মৌসুমকে সামনে রেখে গবাদিপশু খামারি ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ডিজিটাল আর্থিক সেবার ব্যবহার বাড়ানোই ছিল এ কর্মসূচির মূল উদ্দেশ্য।

এই উদ্যোগের মাধ্যমে গরুর হাটে ডিজিটাল লেনদেন উৎসাহিত করা, আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়ানো, নতুন হিসাব খোলায় সহায়তা করা এবং কৃষিঋণের সুযোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি ক্যাশলেস পেমেন্টের মাধ্যমে গ্রামীণ বাণিজ্যে আরও স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

কর্মসূচির অংশ হিসেবে ১৫০ জনের বেশি নতুন গবাদিপশু খামারি আসন্ন কোরবানির হাটে নিরাপদ ও সহজ ডিজিটাল লেনদেন পরিচালনার জন্য ব্যাংক হিসাব খোলার আগ্রহ প্রকাশ করেন।

আরও পড়ুন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক মোহাম্মদ মাঈন উদ্দিন; পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের সহকারী পরিচালক মো. গাজী সালাহ উদ্দিন; আলমডাঙ্গার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার; চুয়াডাঙ্গার জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) ডা. শাহাবুদ্দিন; এবং আলমডাঙ্গার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ইউএলও) এস. এম. মাহমুদুল হক।

ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শাখার ব্রাঞ্চ ম্যানেজার আব্দুর রহিম; সিনিয়র ম্যানেজার, মার্চেন্ট অ্যাকোয়ারিং দীপক চন্দ্র দাস; সিনিয়র ম্যানেজার, ই-কমার্স, মার্চেন্ট অ্যাকোয়ারিং রাইহানুল কবির; রিজিওনাল কো-অর্ডিনেটর, এজেন্ট ব্যাংকিং গাজী জোনায়েত হোসেনসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে ডিজিটাল আর্থিক অন্তর্ভুক্তি, আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়নে ব্র্যাক ব্যাংকের অব্যাহত অঙ্গীকারেরই প্রতিফলন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গার পশুর হাটে ক্যাশলেস লেনদেন প্রচারে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের উদ্যোগ

ইউনাইটেড ময়মনসিংহ পাওয়ার-এর জন্য ব্র্যাক ব্যাংকের ৫০০ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ব্যবস্থাপনা

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৭তম বোর্ড সভা অনুষ্ঠিত

গরমে শরীর ঠান্ডা রাখে যেসব ফল

ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী

সেচ ব্যবস্থাপনা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির : প্রধানমন্ত্রী