বাঁশখালীতে মাদক কারবারি হেফাজ গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড
বাঁশখালীর চিহ্নিত মাদক কারবারি মো. হেফাজকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (১৬ মে) ভোরে বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) গোলাম সরওয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ছনুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মান্নান পাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
মো. হেফাজ ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের মান্নানপাড়ার মৃত আবদুল মালেক ওরফে মালেক বলীর ছেলে।
পুলিশ জানায়, এই মাদক কারবারির মাধ্যমে বাঁশখালীর প্রত্যন্ত অঞ্চলে মাদক পৌঁছে যেত। তার অধীনে অন্তত ডজনখানেক ব্যক্তি মাদক সরবরাহের কাজ করে। সম্প্রতি ছনুয়া ইউনিয়নের আবদুল্লাহর দোকান এলাকায় স্থানীয় সচেতন যুবসমাজের উদ্যোগে মাদকের বিরুদ্ধে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধন চলাকালে হেফাজের নেতৃত্বে অংশগ্রহণকারীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর থেকেই পুলিশ তাকে কড়া নজরদারিতে রাখে।
আরও পড়ুনএদিকে, তিন পিস ইয়াবা ও মাদক সেবনের সামগ্রীসহ গ্রেপ্তারের পর শনিবার দুপুরে হেফাজকে এক বছরের কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন এই দণ্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর সানি আকন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেফাজ স্বীকার করেছে যে, ছনুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফ্রিকা প্রবাসী নাজিম উদ্দীনের নেতৃত্বে তার সহযোগী একই ওয়ার্ডের শোয়াইব, হোছাইন ও ছরওয়ার আলমের মাধ্যমে হাতবদল হয়ে ইয়াবাগুলো হেফাজের কাছে আসে। এরপর সে সেগুলো প্রত্যন্ত এলাকায় পৌঁছে দেওয়ার কাজ করে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, মাদক কারবারি হেফাজ প্রকাশ্যে মাদক সেবন করছে। এরপর শনিবার ভোরে অভিযান চালিয়ে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক




_medium_1778938550.jpg)
_medium_1778938259.jpg)

