ভিডিও শনিবার, ১৬ মে ২০২৬, ২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৬ মে, ২০২৬, ১১:৪৮ দুপুর

রাজধানীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

রাজধানীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ,ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রাজধানীর শ্যামলীতে চিকিৎসক ও নার্সের অবহেলায় হাম উপসর্গে আক্রান্ত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৫ মে) রাতে বাংলাদেশ শিশু হাসপাতালে এ ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ— চিকিৎসক ও নার্সের অবহেলায় শিশুটি মারা গেছে। তারা জানান, তিনদিন আগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয় ৯ মাসের শিশুটি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির দাবি জানান স্বজনরা।

আরও পড়ুন

যদিও এই অভিযোগকে ভিক্তিহীন উল্লেখ করেন হাসপাতালের কর্তব্যরত আবাসিক চিকিৎসক ডা. আসিফ হান্নান। তিনি জানান, শিশুটি হাম ও নিউমোনিয়া আক্রান্ত ছিল। গতকাল তাকে আইসিইউতে নেওয়া হয়।শিশুটিকে হাসপাতালের পক্ষ থেকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হয়েছে বলেও দাবি চিকিৎসকের। তবে, যদি কারো দোষ প্রমাণিত হয় তার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে চিকিৎসক-নার্সের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

কুমিল্লায় তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

সিলেট টেস্টে স্ট্রেচারে মাঠ ছাড়লেন হাসান আলি 

দেশে স্বর্ণের দামে বড় পতন

সাবেক মন্ত্রী মিজানুর রহমান সিনহা মারা গেছেন

টেস্ট দলে অভিষেক হলো বগুড়ার তানজিদ তামিমের, ব্যাটিংয়ে বাংলাদেশ