সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির সামনে ঘর তুলে যাতায়াতের রাস্তা বন্ধ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুর পৌর সদরের শক্তিপুর মহল্লায় কলেজ পড়ুয়া এক যুবকের বসতবাড়ির সামনে রাতারাতি ঘর তুলে ও ট্রাকের গ্যারেজ বানিয়ে যাতায়াতের পথ বন্ধ করার অভিযোগ পাওয়া উঠেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী ওই কলেজ পড়ুয়া মাইদুল ইসলাম লিমন জানান, তার বাবা রওশন আলী শাহজাদপুর উপজেলা শক্তিপুর খাদ্য গুদামে চাকরিরত অবস্থায় ১৯৯৮ সালে ঢাকা-পাবনা মহাসড়কের পাশে শক্তিপুরেই ৩ শতাংশ জায়গা কিনে বসতবাড়ি তৈরি করেন। তিনি জানান, বাবার মৃত্যুর পর মা’ও মারা যান। ইতোমধ্যে ২ বোনের বিয়ে হয়ে একাই বাড়িতে বাস করছেন তিনি।
এরই মাঝে তার প্রতিবেশী মনসুর আলী ও কোরবান আলী দুই ভাই মিলে রাতারাতি তার বাড়ির প্রবেশ পথে ঘর তুলে চলাচলের পথ বন্ধ করে দেয়। বিষয়টি ইতোপূর্বে উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর থানার ওসির কাছে লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পাননি বলে জানান তিনি। সম্প্রতি মনসুর আলী ও কোরবান আলী তাকে হুমকি দিলে তিনি ঢাকায় তার বোনের বাড়িতে অবস্থান করছেন।
আরও পড়ুনএ ব্যাপারে প্রতিবেশী মনসুর আলী ও কোরবান আলীর সাথে যোগাযোগ করা হলে তারা জানান, মাইদুল ইসলাম লিমনদের জায়গার মধ্যে তাদের জায়গা রয়েছে। তবে, লিমন জানান, যে জায়গাতে তার বাড়ি সেখানে কোরবান আলী ও মুনসুর আলীর কোন জায়গা নেই।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ভুক্তভোগীকে বলা হয়েছে খুব শিগগিরই বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন







