ভিডিও শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৫ মে, ২০২৬, ১১:১১ রাত

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়ায়কে কেন্দ্র করে একজন নিহত

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়ায়কে কেন্দ্র করে একজন নিহত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ধারের ১শ’ টাকা চাওয়াকে কেন্দ্র করে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার রসূলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রসুলপুর ইউনিয়নের ডাহুকা কাকশা আদিবাসী পাড়ার মৃত বগান পাহানের ছেলে সুনিল পাহান (৫০) নিহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, ধারের টাকা চাওয়াকে কেন্দ্র করে অভিযুক্ত প্রসেনজিতের সাথে সুনিল পাহানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এসময় প্রসেনজিতের হাতে থাকা লাঠির আঘাতে সুনিল পাহান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান স্থানীয়রা। ঘটনার পর পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান বলেন, ঘটনায় নিহত সুনিল পাহানকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁর নিয়ামতপুরে ধারের ১০০ টাকা চাওয়ায়কে কেন্দ্র করে একজন নিহত

দিনাজপুরের কাহারোলে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির ব্যাপারে কেউ তাদের সাথে আলোচনা করে নাই : ডা. শফিকুর রহমান

দিনাজপুরে পাঁচ বছরে বন্ধ দুই তৃতীয়াংশ হাসকিং মিল

বগুড়া মহানগর জামায়াতের যুব দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে শিশুসহ আহত ৫, এলাকায় আতঙ্ক